ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এমপ্লয়ি ব্যাংকিংসেবা দেবে ব্র্যাক ব্যাংক

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এমপ্লয়ি ব্যাংকিংসেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কর্মকর্তাদের কাস্টমাইজড এমপ্লয়ি ব্যাংকিংসেবা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয়, ঝামেলাহীন ও সুবিধাজনক ব্যাংকিংসেবা উপভোগ করবেন, যেখানে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস, ফিক্সড ডিপোজিটসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক সুযোগ-সুবিধা। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত