ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবাবিল এনজি কোর ব্যাংকিং সিস্টেমের প্রশিক্ষণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবাবিল এনজি কোর ব্যাংকিং সিস্টেমের প্রশিক্ষণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অভ্যন্তরীণ প্রজেক্ট নেবুলা-এর (চৎড়লবপঃ ঘবনঁষধব) মাধ্যমে আধুনিক ‘আবাবিল এনজি (নেক্সট জেনারেশন)’ কোর ব্যাংকিং সিস্টেমে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম গত বুধবার উদ্বোধন করেন। এর ফলে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম আরও দ্রুত, সহজ ও আধুনিক হবে। এ সময় মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। দেশের ব্যাংকিং খাতে দ্রুত ডিজিটালাইজেশন ও সেবার মানোন্নয়নের প্রতিযোগিতা বিবেচনায় আবাবিল এনজিতে আপগ্রেডেশন ব্যাংকের জন্য একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আবাবিল এনজি ব্যাংকের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও বিশ্বমানের সেবা দিতে সক্ষম হবো এবং প্রতিযোগিতায় একটি শক্ত অবস্থান অর্জন করতে পারব।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত