ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রোববার সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বিএনপির চেয়ারম্যান তখন ওই হোটেলেই অবস্থান করছিলেন। সকাল থেকেই বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী হোটেলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের পরনে ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টি-শার্ট দেখা যায়। অবস্থান কর্মসূচি চলাকালে তারা ‘তারেক রহমানের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিবে কিসে, ধানের শীষে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’-এমন সব স্লোগান দিতে থাকেন। বেলা ১১টা ৪৪ মিনিটে তারেক রহমান হোটেল থেকে জনসভার উদ্দেশে বের হওয়ার সময় আন্দোলনকারীরা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আন্দোলনরতদের দাবি, তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন তারা, যাতে নিজেদের হারানো অধিকার ফিরে পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত