ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের সম্মেলন

হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের সম্মেলন

সম্প্রতি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ কোম্পানির প্রধান কার্যালয়, ৭২, দিলকুশা বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও ২০২৬ সালের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমান গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করেন। সম্মেলনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীসহ সব শাখা ব্যবস্থাপক এবং বিনিয়োগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত