ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আইসিবি ইসলামিক ব্যাংকের ক্রেস্ট প্রদান

আইসিবি ইসলামিক ব্যাংকের ক্রেস্ট প্রদান

সম্প্রতি রাজধানীর মিরপুরস্থ মিরাজ কনভেনশন এআইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের আস্থা পুনর্গঠনের সম্মানিত অংশীজনদের মাঝে এক আড়ম্বর অনুষ্ঠানে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহা এবং যুগ্ম পরিচালক এনামুল হক ও রাসেল মাহমুদসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী, আমানতকারী ও শুভার্থীরা উপস্থিত ছিলেন। সভায় ড. সুমন্ত কুমার সাহা, মো. কামাল হোসেন, আব্দুল মতিন শহীদ, মো. বেল্লাল হোসেন, আরটিএন মো. নুরুল ইসলাম উজ্জ্বল, শামীমা সুলতানা রেক্সোনা, শারমীন খানম, এম নুরুল হুদা, উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং তারা ব্যাংকের আমানত বৃদ্ধি এবং বিনিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত