
গত শনিবার ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে ‘ইসলামিক ব্যাংকিং ফান্ডামেন্টালস: কন্সেপ্ট, অপারেশনাল অ্যান্ড ইনভেস্টমেন্ট মেথডলজি অব ইসলামিক ব্যাংকিং’ শিরোনামে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মশালা সফলতার সঙ্গে আয়োজন করেছে। কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। কর্মশালাটিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অফ হিউম্যান রিসোর্স ডিভিশন মো. শফিকুর রহমান, এভিপি ও হেড অফ ইসলামিক ব্যাংকিং নিজাম উদ্দিন, ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগসমূহের প্রধান ও নির্বাহীরা এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি