ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার ও গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৬ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের ২৪৩টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা ও সিএক্রও এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, বিভাগীয় প্রধানরা এবং ক্লাস্টার প্রধানরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন তার বক্তব্যে ২০২৬ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিগত বছরে ২৭০৪ কোটি টাকা অপারেটিং প্রফিট করার জন্য এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাখা-ব্যবস্থাপকরা ও তাদের সহকর্মীদের তিনি অভিনন্দন জানান। যেসব শাখা-ব্যবস্থাপক ২০২৫ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তারা ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত