ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও নির্বিঘ্নে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদের মধ্যে গত রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির আওতায় বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সুবিধাভোগীদের নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকের মাধ্যমে সহজেই অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যে কোনো স্থানে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত