ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি

ঢাকা ব্যাংক পিএলসি ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ঢাকা ব্যাংক পিএলসি বায়ার ক্রপসায়েন্স লিমিটেডকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ঢাকা ব্যাংক পিএলসির গুলশান প্রধান কার্যালয়ে। ঢাকা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমান এবং বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন। ঢাকা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মো. মোস্তাক আহমেদ, ইভিপি ও এমএসএমই ও ইমার্জিং বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ইভিপি ও ঢাকা ব্যাংক পিএলসি উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আলম, ঢাকা ব্যাংক পিএলসির ক্যাশ ম্যানেজমেন্ট ও লায়াবিলিটি মার্কেটিং ইউনিটর প্রধান মোসলে সাদ মাহমুদ, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ফাইন্যান্স, অ্যাকাউন্টস ও ট্যাক্সেশনের প্রধান জাহিরুল হক মুন্না, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স) কানিজ ফাতেমা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত