
সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ সাহিদ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় খন্দকার শাকিব আহমেদ নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রি লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান। তাছাড়া তিনি ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড এবং ইলেক্ট্রা ইন্ডস্ট্রিজ লিমিটেডের পরিচালক। এছাড়াও তিনি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ইলেক্ট্রা মোবাইল, ইলেক্ট্রা ফার্নিচার, কাশমীর ক্যামিক্যাল কোম্পানি, সাজাওয়া ব্রাদার্স এবং জলসিঁড়ি ডেইরি ফার্ম অ্যান্ড ফিশারির একজন পার্টনার। ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততার কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি