ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক এমপি বাহাউদ্দিন ও তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব জব্দ

সাবেক এমপি বাহাউদ্দিন ও তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব জব্দ

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ তাদের ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের প্রচেষ্টা করা হচ্ছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায়, এসব ব্যাক হিসাব সমূহে আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এই ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য এসব ব্যাংকের হিসাব সমূহের লেনদেন স্থগিত/অবরুদ্ধ করা আবশ্যক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত