ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

১১-১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

১১-১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এই দুই দিন বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত