ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে সিবিএর যৌথসভা

বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে সিবিএর যৌথসভা

বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫) সিবিএর মধ্যে যৌথ (পার্টিসিপেটরি) মিটিং ব্যাংকের সেমিনার রুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ দরকষাকষি মিটিংয়ে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবু সাঈদ মো. রওশানুল হক, উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, উপ-মহাব্যবস্থাপক কেএম হাবিব-উন-নবী, উপ-মহাব্যবস্থাপক সতী প্রসন্ন দত্ত ও আইন উপদেষ্টা জালাল উদ্দিন আহাম্মদ। সিবিএর পক্ষে সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সহ-সভাপতি আলী আহম্মদ মুন্সী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক আনিছুর রহমান। উক্ত মিটিংয়ে সিবিএ কর্তৃক উথাপিত দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করে ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত