ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ময়লার স্তূপ থেকে ২টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

ময়লার স্তূপ থেকে ২টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পাকশী বাজার এলাকায় অভিযান চালিয়ে শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাকশী বাজারপাড়া এলাকার জামে মসজিদের পূর্ব পাশের রাস্তার ধারে ময়লার স্তূপে অস্ত্র রাখা আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে শুটার গান ও গুলি ছাড়া সেখানে কাউকে দেখা যায়নি।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত শুটার গান ও গুলি ঈশ্বরদী থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়লার স্তূপে কে বা কারা শুটার গান ও গুলি রেখে গেছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

৭ রাউন্ড গুলি উদ্ধার,ওয়ান শুটার গান,ময়লার স্তূপ থেকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত