ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাজীগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের ৫নং ওয়ার্ড ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনোয়ার হোসেন দুলুর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মকিমাবাদ এলাকার ফায়ার সার্ভিসের পেছনে বাবুল সাহার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ফারুক হোসেনকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, আটককৃত মাদক কারবারি ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। তিনি একজন মাদক কারবারি। আগামীকাল (১৫ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হবে।

মাদক কারবারি আটক,৩ হাজার পিস ইয়াবা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত