ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তাকে মারপিটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে ওই থানা এলাকার ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে ওই থানা এলাকার ষোলমাইল এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যান এএসআই মামুনুর রশিদ ও আমিনুল ইসলাম। এ সময় উল্লেখিত এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এএসআই মামুনুর রশিদকে পেছন থেকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে ওই পুলিশ কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপরও তাকে মারধর করা হয়। পরে আহত ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে রোববার সকালে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার অনান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ,পুলিশ কর্মকর্তা,মারধর,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত