ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এহতেশামুল হক খানের যোগদান

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এহতেশামুল হক খানের যোগদান

মো. এহতেশামুল হক খান ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যোগদান করেছেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে হিসেবে যোগদানের আগে তিনি প্রায় ৬ বছর একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাক-এর লোকাল অফিসসহ বেশ কয়েকটি গুরুত্ব¡পূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন। জনাব খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত