ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিংসেবা পৌঁছে দিতে বিগত ২৩ জানুয়ারী, ২০১৭ ইং তারিখে এজেন্ট ব্যাংকিং কাযক্রম এর আনুষ্ঠানিক উদে¦াধন করে। বর্তমানে দেশব্যাপী ৩০ জেলার ৮১ উপজেলায় ব্যাংকের রয়েছে ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার। ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন এবং সম্মেলনে সভাপতিত্ব করেন। এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ -এ ব্যাংকের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেন্টার-এর সম্মানিত এজেন্ট এবং তাদের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এজেন্টবৃন্দের মধ্যে থেকে বেশ কয়েকজন এজেন্ট সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত এজেন্টবৃন্দ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মোঃ জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি এন্ড সিটিও মোঃ নাজমুল হুদা সরকার, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য হেড অব ইনটারন্যাশনাল এন্ড এনআরবি ডিভিশন -খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন -মোঃ রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন-মোঃ ফারুক-উর-রহমান। অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত