ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে এবি ব্যাংকের চেক হস্তান্তর

বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে এবি ব্যাংকের চেক হস্তান্তর

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’র গঠন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিকট আনুষ্ঠানিকভাবে ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৮২০ টাকার একটি চেক হস্তান্তর করেছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফার নিকট এ চেকটি হস্তান্তর করেন এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিন ও এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিকসহ বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যন্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত