ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

১৫০ সুবিধাবঞ্চিত কন্যাশিশুর সহায়তায় ইবিএল ও অ্যাকশনএইডের উদ্যোগ

১৫০ সুবিধাবঞ্চিত কন্যাশিশুর সহায়তায় ইবিএল ও অ্যাকশনএইডের উদ্যোগ

‘সাপোর্ট ১৫০ গার্ল চিলড্রেন’ উদ্যোগের আওতায় ১৫০ জন প্রান্তিক মেয়েকে সহায়তায় ইস্টার্ন ব্যাংক এবং অ্যাকশনএইড যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় ইবিএল খিলগাঁও, নারায়ণগঞ্জ, কক্সবাজার, লালমনিরহাট ও নওগাঁর সুবিধাবঞ্চিত পরিবারের ৪ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের এক বছরের জন্য সহায়তা প্রদান করবে। এই কর্মসূচির লক্ষ্য হলো মেয়েদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, জীবনদক্ষতা প্রশিক্ষণ এবং কমিউনিটি-ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা জোরদারের মাধ্যমে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা হবে। গত সোমবার ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্যোগে সহায়তার জন্য ইবিএলের হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চেক হস্তান্তর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত