
উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম গতকাল রোববার ব্যাংকের কলাবাগান শাখা, ঢাকা (গ্রীন ল্যান্ডমার্ক টাওয়ার, হোল্ডিং নম্বর- ১২৯, মিরপুর রোড, ওয়ার্ড নং-১৭, কলাবাগান, ঢাকা) এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকরা মো. রেজাউল করিম, মো. রাফিউল ইসলাম, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর অঞ্চল) মধু সূদন সরদার, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি