
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গত সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লাহ খান ব্যাংকিং খাতে নেতৃত্বগুণ, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক উৎকর্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে বাস্তব প্রয়োগের মাধ্যমে গ্রাহকসেবা, দলগত কর্মদক্ষতা এবং ব্যাংকের সামগ্রিক ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ হোসেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি