ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাউয়েটে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউয়েটে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, বিশেষ মোনাজাত, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দিবসের শুরুতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সালাম প্রদান করেন যথাক্রমে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.)। শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বাউয়েট গেমস, স্পোটর্স অ্যান্ড জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানরা, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত