
নাগরিক সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় অধিকতর গতিশীলতা নিশ্চিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার, কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সুযোগ্য প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অরিতিক্ত সচিব মো. শাহ আলম। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা রিজিওনাল হেড ও শাখা ব্যবস্থাপক মো. ফরিদ আল মাহমুদ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি