ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির ভেঞ্চার ক্যাপিটালে মধুমতি ব্যাংকের বিনিয়োগ

বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির ভেঞ্চার ক্যাপিটালে মধুমতি ব্যাংকের বিনিয়োগ

স্টার্ট-আপ উদ্যোক্তাদের আর্থিক বিনিয়োগ সহজতর করার প্রয়াসে গঠিত ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসিতে ৬ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৮০ টাকা মাত্র বিনিয়োগ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মধুমতি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর পরিচালক নওশাদ মোস্তফার নিকট মধুমতি ব্যাংক পিএলসির ইক্যুইটি বিনিয়োগের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় মধুমতি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এসএমই ডিভিশনের প্রধান জাহিদ আল মুনতাসির এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (এসএমইএসপিডি)-এর অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান ও যুগ্ম পরিচালক মো. নুরুল কাওসার সাইফ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত