ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে কোনো প্রফেশনালিজম দাঁড়ায়নি

বললেন এনবিআর চেয়ারম্যান
ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে কোনো প্রফেশনালিজম দাঁড়ায়নি

বিমা খাতের নানা দুর্বলতা তুলে ধরে শৃঙ্খলা ও সুশাসন জোরদারের তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ তাগিদ দেন তিনি।

আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, মোটর বিমা আবশ্যিক ছিল। যেটা করতে ২০০-২৫০ টাকা লাগে, সেটাও উঠে গেছে। এগুলো উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে কোনো প্রফেশনালিজম দাঁড়ায়নি। না দাঁড়ানোর কারণে আমার ট্যাক্স প্রফেশনাল নেই। আবদুর রহমান খান বলেন, পুরো বিমা খাত নিয়েই মানুষের মধ্যে নেগেটিভিটা মারাত্মক। এখনও বিমা কোম্পানির লাইসেন্সের জন্য বহু লোক দাঁড়িয়ে যাবে, আপনারা বলছেন ব্যবসা নেই।

বিমা খাতে দক্ষ লোকের অভাব আছে জানিয়ে তিনি বলেন, ‘ইন্সুরেন্স কোম্পানি আছে, কোথাও কোনো অ্যাকচুয়ারি নেই, পৃথিবীর কোথাও এটা নেই। আমার এখানে অ্যাকচুয়ারির পড়াশুনা নেই। বাংলাদেশে দুইজন অ্যাকচুয়ারি আছেন। একজনের বয়স ৮৮ পার হয়ে গেছে। আরেকজন ইয়ং, আমার মেয়ে। এরকম যখন অবস্থা তখন আপনি ডিসিপ্লিন কিভাবে আনবেন?’ ‘আপনাদের যদি গভর্নেন্স ইম্প্রুভমেন্ট না হয় এবং ট্যাক্স প্লেয়ারের কনফিডেন্স না আসে, আবার গালাগালি করবে। এই যে আমাদের বাধ্য করছে ইন্স্যুরেন্স কোম্পানিকে বড়লোক করার জন্য। ওরা তো আমাদের কিছু দেয়নি।’ যোগ করেন এনবিআর চেয়ারম্যান।

তিনি অভিযোগ করেন, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করছে না। এমনকি লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ শেষে পাওনা অর্থও অনেক ক্ষেত্রে গ্রাহকদের দেওয়া হয় না। মানুষ সারা জীবন প্রিমিয়াম দেয়, কিন্তু ম্যাচিউরিটির পর টাকা পায় না। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের অবসরকালীন সুবিধা (রিটায়ারমেন্ট বেনিফিট) না দেওয়ার ঘটনাও উল্লেখ করেন আবদুর রহমান খান। তিনি বলেন, ‘আমি তো এমনও দেখেছি ইভেন ইমপ্লয়িরা রিটায়ারমেন্টে গিয়েছে, রিটায়ারমেন্ট বেনিফিটও দেয় না।

এত মিসম্যানেজমেন্ট তৈরি হয়েছে। এই মুহূর্তে একটা তদবির এসেছে, তার বড় ভাই রিটায়ারমেন্টে গিয়েছে রিটায়ারমেন্ট বেনিফিট একটা কোম্পানিতে, বলছে দেয় না। এটা হলো তদবির। এ খাতে শৃঙ্খলা আনতে হবে।’ এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বিমা খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে করদাতাদের আস্থা ফিরে আসবে না।

রং এ খাতকে কেন্দ্র করে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আরও বাড়বে। গভর্ন্যান্স ইম্প্রুভমেন্ট না হলে মানুষ ভাববে, জোর করে বিমা কোম্পানিকে লাভবান করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত