ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জনতা ব্যাংকের পিসিআই-ডিএসএস সনদ অর্জন

জনতা ব্যাংকের পিসিআই-ডিএসএস সনদ অর্জন

জনতা ব্যাংক পিএলসি সম্প্রতি তৃতীয়বারের মতো কার্ড ব্যবসা পরিচালনায় নিরাপত্তা ও গ্রাহক ডাটার সুরক্ষা নিশ্চিতের বৈশ্বিক সনদ পিসিআই-ডিএসএস (পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড) কমপ্লায়েন্স সার্টিফিকেট অর্জন করেছে। গত মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমানের হাতে এই সনদ তুলে দেন। এ সময় পরিচালনা পর্ষদের পরিচালকসহ উপব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত