ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নবায়ন ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক মীর্জা মো. হাসান খসরুসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত