
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৭৮তম সভা গত মঙ্গলবার ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্যরা মাস্টার আবুল কাশেম, রেজাউল করিম, একেএম বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, ড. মোস্তাফিজুর রহমান, মিসেস শাহনাজ পারভীন, মোহাম্মদ জামাল উল্লাহ, আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী এবং এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং বোর্ডের অন্য সদস্যরা ব্যাংকের নবনিযুক্ত এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে স্বাগত জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি