ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ডের উদ্বোধন

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ডের উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠান স্কয়ার হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাখালী কর্পোরেট শাখা প্রধান ও মহাব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতাল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (একাউন্টস এন্ড ফিন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফয়সাল জামান, পরিচালক (মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা. ওয়াহিউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, বলেন, পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে সব সময় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমি দৃঢ়ভাবে আশা করি, এই অংশীদারিত্ব শুধু একটি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে আরও বহুমাত্রিক ও জনকল্যাণমুখী উদ্যোগে রূপ নেবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত