ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

১৬০০-এর বেশি সহকর্মীকে পদোন্নতি দিল ব্র্যাক ব্যাংক

১৬০০-এর বেশি সহকর্মীকে পদোন্নতি দিল ব্র্যাক ব্যাংক

উল্লেখযোগ্য পারফরম্যান্স ও ব্যাংকের লক্ষ্যণীয় প্রবৃদ্ধির অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬০০’রও বেশি সহকর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। দক্ষ জনবল ও কর্মীদের নিষ্ঠার মাধ্যমে বিগত বছরগুলোতে ব্র্যাক ব্যাংক শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি বিশ্বাস করে, প্রকৃত টেকসই উন্নয়ন সম্ভব হয় প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদের বিকাশকে সমান্তরালে এগিয়ে নিলে। এভাবে একটি আস্থাশীল, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা যায়। এই আনন্দঘন উপলক্ষে উদ্?যাপনে ১ এপ্রিল ২০২৬ ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে তারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। সব গ্রেডেই কর্মীদের পদোন্নতি দিয়েছে ব্যাংকটি, যা প্রতিষ্ঠানের ইন্টার্নাল ট্যালেন্ট বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত