ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

উত্তরা ব্যাংকে প্রান্তিক গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ

উত্তরা ব্যাংকে প্রান্তিক গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ

সম্প্রতি লিড ব্যাংক হিসেবে উত্তরা ব্যাংক পিএলসি ও পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ সব তফসিলি ব্যাংকের উদ্যোগে উত্তরা ব্যাংকের ময়মনসিংহস্থ আঞ্চলিক কার্যালয়ে ‘১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল-ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় প্রান্তিক গ্রাহকদের মধ্যে প্রকাশ্যে বিনিয়োগ/ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক, মো. রাফিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের প্রান্তিক গ্রাহক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত