
বাংলাদেশে প্রোটন ব্রান্ডের গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক র্যানকন কারস্ লিমিটেডের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়া প্রোটন ব্রান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণীয় ও সহজলভ্য অটো লোন সুবিধা প্রদান করবে। সম্প্রতি আয়োজিত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব সৈয়দ জুলকার নাইন ও র্যানকন কারস্ লিমিটেডের সিইও হোসাইন মাসনুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ পার্টনারশিপ রিটেইল ব্যাংকিং খাতে উন্নত সেবা প্রদানে ব্যাংক এশিয়ার অঙ্গীকারের প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি