
এনসিসি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য ‘মাইন্ড ম্যাটারস : ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন’ শীর্ষক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করেছে, যা ব্যাংকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান। তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক- যেমন মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য- নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। এছাড়া, অংশগ্রহণকারীদের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস) এবং পেশেন্ট হেলথ কোয়েশ্চেনেয়ার (পিএইচকিউ) এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়। এসব টুলস অংশগ্রহণকারীদের নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে এবং প্রাথমিক পর্যায়ে চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা শনাক্ত ও ব্যবস্থাপনায় সহায়তা করে। এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ কর্মশালাটি সঞ্চালনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি