
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি ও প্রধান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন।ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর নিজ আসন ভবানীপুরেও হেরে গেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০ রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুভেন্দুর থেকে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মমতা ব্যানার্জি।
এরআগে ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।
তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।
আবা/এসআর/২৬