
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্তসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রায়গঞ্জ উপজেলার শৌলিশাপলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তুজাম আলী (৪০), আয়নাল সেখের ছেলে মুকুল (৩৫) ও আলম (৩০), মৃত নছু সেখের ছেলে ইমান আলী (৫০), আলীমের ছেলে মুন্না (৩২) ও বগুড়ার শেরপুর উপজেলার সিংহের শিমলা গ্রামের আমিরুল ইসলাম কুদ্দুস (৪২)।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। সংঘবদ্ধভাবে দাঙ্গা, অবৈধভাবে প্রবেশ, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, চুরি, শ্লীলতাহানি ও মারধরসহ বিভিন্ন মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামি।
এদিকে ওইদিন সন্ধ্যায় একই এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি আমিরুল ইসলাম কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।