ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রধান অতিথি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মো. আব্দুস সালাম এফসিএ, এফসিএস এবং মো. এসএম আব্দুল হামিদ এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এএএম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন আইবিএফর এজিএম কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক মিরপুরের সুপাররা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের লক্ষণ, চিকিৎসা, জটিলতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত