
ফেইসবুক ও ইউটিউবসহ সামাজিক মাধ্যমের কনটেন্ট থেকে আয়ে কর অব্যাহতি দিয়েছে সরকার। এতদিন এ আয়ে স্বাভাবিক হারে কর দিতে হতো। সেই কর তুলে দিতে আয়কর আইনের ষষ্ঠ তফসিলে পরিবর্তন আনা হয়েছে। তরুণ, নারী, প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তাদের ‘বিশেষ সহায়তা’ দিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে সরকার। গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ অব্যাহতির প্রস্তাব দেন। তিনি বলেন, ‘বর্তমানে শুধু আইটি, ফ্রিল্যান্সিংয়ের ওপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতি সুবিধা অন্য সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। ‘এর ফলে ফ্রিল্যান্সাররা তাদের আয় বৈধপথে ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হবেন।’