ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শনে আসিয়ান মিশনের রাষ্ট্রদূত

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শনে আসিয়ান মিশনের রাষ্ট্রদূত

বাংলাদেশে কর্মরত আসিয়ানভুক্ত (অঝঊঅঘ) দেশসমূহের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ASEAN Dhaka Committee (ADC)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (ইঝঊত) [জাপানিজ অর্থনৈতিক অঞ্চল] পরিদর্শন করেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও অঝঊঅঘ উযধশধ ঈড়সসরঃঃবব-এর চেয়ারপারসন মহামান্য রাষ্ট্রদূত মিসেস লিস্তিয়াওয়াতির নেতৃত্বে ৮টি আসিয়ান দেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল এ পরিদর্শনে অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং অন্যান্য কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রথমে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সম্পর্কে অবহিত করা হয়। পরবর্তীতে প্রতিনিধিদল জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর্টনেচার বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেন, যেখানে শতভাগ রপ্তানিমুখী হেয়ার উইগ উৎপাদন কার্যক্রম সম্পর্কে তারা ধারণা লাভ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত