ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এনসিসি ব্যাংকের শরিআহ্ সুপারভাইজরি কমিটির সভা

এনসিসি ব্যাংকের শরিআহ্ সুপারভাইজরি কমিটির সভা

এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা সম্প্রতি এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন। এসময় শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্যরা ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং ইভিপি ও শরী‘আহ্ সেক্রেটারি আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন। সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত