
গত সোমবার: ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এনেছে ব্র্যাক ব্যাংক। ফলে, রেমিটেন্স সংগ্রহে ব্যাংকটি আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এই পাঁচ মাসে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রেখেছেন। এই রেমিটেন্সের টাকা বাংলাদেশের লাখ লাখ পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে। ব্যাংকটির এমন অর্জন প্রমাণ করে যে, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বব্যাপী এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স সেবা কতটা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। দেশের মানুষের দৈনন্দিন জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের খরচ জোগানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্র্যাক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রেমিটেন্স প্রেরক ও সুবিধাভোগীদের জন্য বিশেষায়িত সেভিংস অ্যাকাউন্ট ও প্রোডাক্ট চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিটেন্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করেছে। গ্রাহকরা ব্যাংকের সম্পূর্ণ ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে এসব অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’-এর মাধ্যমে সহজেই পরিচালনা করতে পারেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি