
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘লিটিগেশন ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যক্রমের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী ‘শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান’ সফল করতে সব কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি