ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভস- এসএমই অ্যাওয়ার্ড’ জিতল ব্র্যাক ব্যাংক

‘বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভস- এসএমই অ্যাওয়ার্ড’ জিতল ব্র্যাক ব্যাংক

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভস- এসএমই অ্যাওয়ার্ড’ সম্মাননা জিতেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ব্যাংকটিকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন’ কর্তৃক প্রদত্ত এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি মূলত সেসব আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, যারা আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অনন্য নেতৃত্ব, উদ্ভাবন ও দৃশ্যমান প্রভাব বজায় রাখতে সক্ষম হয়। জামানতবিহীন এসএমই ঋণ, গ্রাহক-কেন্দ্রিক সেবা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতিটি এমন একটি বিশেষ মুহূর্তে এলো, যখন ব্র্যাক ব্যাংক নিজের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক উদ্যোক্তা ইকোসিস্টেমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির সুদীর্ঘ ২৫ বছরের গৌরবময় যাত্রার এক অনন্য মাইলফলক অর্জিত হলো। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত