ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাংক এশিয়ার সৌরশক্তিচালিত সেচ প্রকল্প কৃষকদের কাছে হস্তান্তর

ব্যাংক এশিয়ার সৌরশক্তিচালিত সেচ প্রকল্প কৃষকদের কাছে হস্তান্তর

সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উৎপাদনে নিরবচ্ছিন্ন ও টেকসই সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় প্রান্তিক কৃষকদের জন্য একটি আধুনিক দুইস্তরবিশিষ্ট সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তায় ছিল পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া। গত রোববার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটি স্থানীয় কৃষক সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আরডিএ, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহমিদুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরডিএ, বগুড়ার পরিচালক ফেরদৌস খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষক সমিতির সদস্যরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত