
করপোরেট গিফটিং, ডিজিটাল গিফট কার্ড ও রিওয়ার্ড সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান গিফটি প্ল্যাটফর্ম লিমিটেড সম্প্রতি আয়োজন করেছে ‘গিফটি ফার্মা কাপ’, যেখানে দেশের শীর্ষ ১২টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পেশাজীবীরা করপোরেট ফুটসাল টুর্নামেন্টে অংশ নেন। ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি, ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ওষুধ শিল্পের পেশাজীবীদের মধ্যে কর্মক্ষেত্রের বাইরেও পারস্পরিক সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ বন্ধন আরও দৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: রেনাটা পিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড, জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাইনোভিয়া ফার্মা পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এবং নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড। টুর্নামেন্টে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রানার-আপ হয়। গিফটি প্ল্যাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা এস এম রিফাত শাহরিয়ার বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় ওষুধ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ শিল্পের পেছনে নিরলসভাবে কাজ করা পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রের বাইরে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, সুস্থ প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার
একটি সুযোগ তৈরি করাই ছিল গিফটি ফার্মা কাপ আয়োজনের মূল উদ্দেশ্য।