ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে ৩ মাসে ৮ হাজার ১২০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পীরগঞ্জে ৩ মাসে ৮ হাজার ১২০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দেশের কৃষকদের স্বার্থে সরকারের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে ৮ হাজার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে বোরো আবাদ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২০০ জন কৃষককে জনপ্রতি ১০ গ্রাম সরিষার বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। শাকসবজি উৎপাদন বৃদ্ধির জন্য ২ হাজার ৪০০ জন কৃষককে জনপ্রতি ৩০০ গ্রাম বিভিন্ন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

অপরদিকে, লেবু চাষ সম্প্রসারণে ১০০ জন কৃষকের প্রত্যেককে ৫টি লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার প্রদান করা হয়েছে।

একই সঙ্গে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৮২০ জন কৃষককে জনপ্রতি ৫টি চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫টি বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার গণমাধ্যমকে বলেন, “সরকারের এ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করাই মূল লক্ষ্য। এ কর্মসূচির ফলে উপজেলার কৃষকরা উপকৃত হচ্ছেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”

কৃষি উপকরণ বিতরণ,৮ হাজার ১২০ কৃষক,৩ মাস,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত