
মধুমতি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত ৯৮তম পর্ষদ সভায় উপস্থিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে এ মান্নান খান-কে নির্বাচিত করা হয়। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যগণ নবনির্বাচিত পর্ষদ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, মিসেস সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি