ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা

মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা

সম্প্রতি মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা ঢাকার বীর উত্তম এ. কে. খন্দকার রোডের মেডোনা টাওয়ারের ৮ম তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুর রহমান। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ অর্থবর্ষের জন্য ৫ শতাংশ চুড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধি মো. সাদিকুর রহমান, পরিচালক আই. কিউ. এম. আব্দুল জলিল, পরিচালক সজীব কুমার সাহা, এফসিএ, সিইও মো. সাদেকুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. জসিম উদ্দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত