ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ

ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে প্রকাশিত এই রিপোর্টে পিপল, প্ল্যানেট ও প্রসপারিটি- এই তিনটি ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের টেকসই কার্যক্রম, অগ্রগতি ও প্রভাব তুলে ধরা হয়েছে। ব্যাংকটির কৌশল, অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) বিষয়গুলো কীভাবে ক্রমেই আরও সম্পৃক্ত হচ্ছে, তা তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। পাশাপাশি টেকসই অর্থায়ন, জলবায়ু কার্যক্রম, আর্থিক অন্তর্ভুক্তি, সামাজিক প্রভাব, ডিজিটাল উদ্ভাবন, দায়িত্বশীল ব্যাংকিং ও সুশাসনে ব্যাংকের অগ্রগতির চিত্রও উঠে এসেছে। ২০২৫ সালের রিপোর্টের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই রিপোর্টটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী। রিপোর্টে ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ডের (আইএসএসবি) আইএফআরএস এস-১ ও এস-২ স্ট্যান্ডার্ড অনুযায়ী তথ্য প্রকাশের পাশাপাশি গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড এবং পিসিএএফ গ্লোবাল জিএইচজি অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত