
এনসিসি ব্যাংক পিএলসি এবং গ্রামীণফোন লিঃ স্মার্ট ব্যাংকিং (৪.০), ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে আরও ত্বরান্বিত করতে কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কাজ করছে। সম্ভাব্য এই সহযোগিতার আওতায় ডিজিটাল পেমেন্ট, প্রযুক্তিনির্ভও আর্থিক সেবা, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় সহায়ক বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য, প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল ইকোসিস্টেম এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এ সময় এনসিসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং রিটেইল ও ডিএফএস বিজনেস ইউনিটের ইউনিট হেড এসএম তানভীর হাসান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি